আমাদের গল্প
‘ঝুলি’ শব্দটির অর্থ থলে — বাজার থেকে যত্ন করে বেছে নেওয়া জিনিস নিয়ে যেটি ঘরে ফেরে। সেই ভাবনা থেকেই আমাদের শুরু। প্রথমে হাতে গোনা কয়েকজন পরিচিত চাষির কাছ থেকে সরাসরি মধু ও সরিষার তেল এনে নিজেরাই পৌঁছে দিতাম। কোনো ব্র্যান্ড ছিল না, বড় কারখানাও নয়। আজও সেই একই নিয়মে চলি: প্রতিটি পণ্য কোথা থেকে আসে আমরা জানি, আর যা নিজেদের পাতে তুলব না তা আমরা রাখি না।